ডেঙ্গু আক্রান্ত ৭০ হাজার ছাড়াল

নভেম্বর ০১ ২০২৫, ১৯:৩৪

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত এক দিনে ভাইরাসটিতে কারো মৃত্যু হয়নি।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১২৯ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২০ জন, ঢাকা উত্তর সিটিতে ১২০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৭ জন, খুলনা বিভাগে ১৩ জন (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ২৯ জন (সিটি করপোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ২২ জন (সিটি করপোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে ৩ জন (সিটি করপোরেশনের বাইরে) রয়েছেন।

এ সময়ে সারা দেশে ৬৫৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর ফলে বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৪৫৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জানুয়ারি থেকে আজ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ৫১৩ জন ডেঙ্গু রোগী। এ সময়ে ডেঙ্গুতে প্রাণহানি হয়েছে ২৭৮ জনের।

উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান এক হাজার ৭০৫ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

এক্সক্লুসিভ আরও