নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ মোড়ে দিনভর অবস্থান কর্মসূচি পালনকারী ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং পরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুনরায় অবস্থান নেন।
আন্দোলনরত নার্সিং শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ
মে ১৪ ২০২৫, ২২:৪৯
লাঠিচার্জে প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে তিনজনকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্দোলনকারী এক শিক্ষার্থী আভি শেখ অভিযোগ করে বলেন, “আমরা পুলিশের কাছে মাত্র ১০ মিনিট সময় চেয়েছিলাম। কিন্তু তারা সে সময় না দিয়ে সরাসরি লাঠিচার্জ শুরু করে। এতে আমাদের অনেক ভাই-বোন আহত হয়েছেন, তিনজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।”
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের অবস্থান চলছিল।










































