কোটা আন্দোলনে নিহতদের স্মরণে বরিশালে জেলা প্রশাসনের দোয়া
জুলাই ৩০ ২০২৪, ১৮:০২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত। মঙ্গলবার (৩০ জুলাই) সারাদেশে শোক পালনের অংশ হিসবে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বরিশাল কালেক্টরেট জামে মসজিদে জোহর বাদ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শাহ মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন স্তরের মুসল্লিরা। এ সময় জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।









































