৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করব: প্রধানমন্ত্রী

মে ১৭ ২০২৪, ১৩:১৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ৬ তারিখে বাজেট দেবো। ইনশাল্লাহ বাজেট আমরা ঠিক মতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করব। তিনি বলেন, যেহেতু এই যুদ্ধ এবং স্যাংশনের জন্য কিছুটা কৃচ্ছতা সাধন গিয়েছি, এই কৃচ্ছতা সাধনের ফলাফলটা হচ্ছে, হয়তো আমাদের জিডিপি যেটা গতবার পেয়েছিলাম, তার চেয়ে কিছুটা কমবেই। সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারব, সে বিশ্বাস আছে। সেভাবেই আমরা পরিকল্পনা নিচ্ছি।

শুক্রবার (১৭ মে) সকালে রাজধানীর রমনায় দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন সরকারপ্রধান বলেন, গ্রামের অর্থনীতি পাল্টে গেছে। যারা একবেলা ভাত খেতে পারতো না, এখন চারবেলা খায়। একসময় গ্রামে হাটবারের বাইরে কিছু পাওয়া যেতো না, এখন সুপার মার্কেট হয়েছে। আমাদের গ্রামের বাজার পাটগাতিতে (পাটগাতি টুঙ্গিপাড়ার একটি ইউনিয়ন) ঈদের আগে ২০০টি ফ্রিজ বিক্রি হয়েছে। গ্রামীণ অর্থনীতি যত বেশি মজবুত হচ্ছে, শিল্প-কলকারখানাও তত বাড়ছে।

তিনি বলেন, আমি আজ অর্থনীতি সমিতির প্রোগ্রামে এসেছি। এখানে অনেকের অনেক বড় বড় ডিগ্রি আছে। আমার কিন্তু তা নেই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেছি। অর্থনীতির সূক্ষ্ম ও জটিল বিষয়াদি আপনাদের মতো আমি বুঝি না। তবে এতটুকু বুঝি, কীভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হয়। কীভাবে মানুষের উপকার হবে।

শেখ হাসিনা বলেন, আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। আত্মমর্যাদা নিয়ে চলতে হবে। কারও কাছে হাত পেতে নয়। পঁচাত্তরের হত্যকাণ্ডের মধ্য দিয়েই বাংলাদেশের অগ্রযাত্রা থেমে যায় মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা মাথাপিছু আয় ৯৭ মার্কিন ডলার দিয়ে শুরু করেছিলেন, ২৭৭ মার্কিন ডলারে উন্নীত করেছিলেন।

১৯৭৬ সালে মিলিটারি ডিকটেটররা ক্ষমতায় আসে, মার্শাল ল জারি হয় বা খুনি মোস্তাক গং যখন ক্ষমতা দখল করে, এরপর থেকে মাথাপিছু আয় কিন্তু ক্রমাগত কমেছে বৃদ্ধি পায়নি। ১৯৯১ সালে আমরা যখন অনেক সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করি; যদিও আমরা ক্ষমতায় ছিলাম না, সেই পর্যন্ত যদি হিসাব নেন তাহলে দেখবেন মাত্র ছয় ডলা বৃদ্ধি পেয়েছিল। ১৯৭৬ থেকে ১৯৯১ পর্যন্ত মাত্র ছয় ডলার।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া