এসএসসিতে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫

মে ১২ ২০২৪, ১৩:৩৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী। আজ রোববার (১৩ মে) শিক্ষা বোর্ড সূত্র এ তথ্য জানায়। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন পরীক্ষার্থী।

অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর ১ হাজার ৪৪৯ জন কম জিপিএ-৫ পেয়েছে। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশ। গতবার (২০২৩ সালে) পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। সে হিসেবে গতবারের তুলনায় এবার পাসের হার বেড়েছে। অর্থাৎ এসএসসিতে এবার পাসের হার বাড়লেও জিপিএ-৫ কমেছে।

এর আগে রোববার (১২ মে) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে দেন শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এরপর ডিজিটালি আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

বিস্তারিত আসছে…

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া