বরিশালে অগ্রিম ঈদুল ফিতর উদযাপন
এপ্রিল ১০ ২০২৪, ১২:৪২
পৃথিবীর কোন প্রান্তে চাঁদ দেখা গেলে তার সঙ্গে মিল রেখে তারা রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ যাবতীয় ধর্মীয় আচার নিয়ম নীতি পালন করেন। বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়া চৌধুরীবাড়ি শাহসুফী মমতাজিয়া জামে মসজিদের সভাপতি মমিন উদ্দিন কালু জানান, আমাদের ওযার্ডে আগাম ঈদ পালন করছেন প্রায় ১ হাজার পরিবার। বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠীর হাজী বাড়ীর জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া জামে মসজিদ কমিটির সভাপতি আমীর হোসেন জানান,২৩ নম্বর ওয়ার্ডের দক্ষিন সাগরদী,তাজকাঠীসহ আশপাশের প্রায় ৫ শতাধিক পরিবার ঈদ পালন করছেন।
সকাল নয়টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় জাহাগিরিয়া শাহসুফী মমতাজিয়া জামে মসজিদে। বুধবার তাদের ওয়ার্ডের যেসব পরিবার ঈদ পালন করছেন তারা চট্টগ্রামের চন্দনাইশের জাহগিরিয়া শাহসুফী মমতাজিয়া দরবার শরীফের অনুসারি।
বরিশাল নগরী সহ জেলার ৫০ টি মসজিদে চন্দনাইশ দরবারের অনুসারীরা ঈদের নামাজ আদায় করেছে। এদিকে বরিশাল জেলার বাবুগঞ্জের খানপুরা,কেদারপুর, মাধবপাশাসহ ৫-৬টি গ্রামে একহাজারের বেশী পরিবারে ঈদ উদযাপিত হচ্ছে। বরিশাল জেলার মুলাদী,হিজলা, মেহেন্দীগঞ্জ উপজেলায় এবং সদর উপজেলার চন্দ্রমাহন,পতাং,লাহারহাট গ্রামের জাহাগিরি সুফী দরবারের প্রায় ২ হাজার অনুসারী রয়েছেন।










































