ভাঙ্গায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

জানুয়ারি ১৯ ২০২৪, ২০:৩৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রিদপুরের ভাঙ্গা উপজেলার খাড়াকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে জানা গেছে, ঢাকাগামী সোহাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে গোপালগঞ্জগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চানজন নিহন ও পাঁচজন আহত হয়েছেন। তবে হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খাইরুল আনাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত আসছে…

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া