বস্ত্র ও পাটমন্ত্রী হলেন নানক
জানুয়ারি ১১ ২০২৪, ২০:৪৮
ডেস্ক প্রতিবেদক ॥ দ্বাদশ জাতীয় সংসদের জন্য ৩৬ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। নবগঠিত এই মন্ত্রিসভায় বস্ত্র ও পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন জাঙ্গাঙ্গীর কবির নানক। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তিনি ঢাকা-১৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদের মন্ত্রীদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি।
জাহাঙ্গীর কবির নানক বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।










































