মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধনে কেন্দ্রীয় কার্যালয়ে শেখ হাসিনা

নভেম্বর ১৮ ২০২৩, ১০:৩৪

ডেস্ক প্রতিবেদক ‍॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করতে কেন্দ্রীয় কার্যালয়ে এসে পৌঁছেছেন দলীয় প্রধান শেখ হাসিনা।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টা ১০মিনিটে গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তিনি। দলের সভাপতি হিসেবে প্রথমে তিনি মনোনয়ন ফরম কিনবেন ও পরে সবার জন্য উম্মুক্ত করে দিবেন।

এদিন সকালে মনোনয়ন ফরম কিনে উদ্বোধন করবেন দলীয় প্রধান শেখ হাসিনার। ২১ নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে।

জানা যায়, শনিবার থেকে রোজ সকাল ১০টা থেকে মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।

আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির উপর মোবাইল নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয়সহ ৩টি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

এছাড়াও এবছর অনলাইনেও মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা করতে পারবেন বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া