নিজস্ব প্রতিবেদক ॥ ডিম-আলুর পর এবার ১ লাখ টন লবণ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছেন, ২৬৪টি প্রতিষ্ঠানকে এক লাখ টন লবণ আমদানির অনুমোদন দেয়া হয়েছে।
আলু-ডিমের পর এবার লবণ আমদানি
নভেম্বর ০৭ ২০২৩, ১৭:৩৫
তিনি আরও বলেন, আমরা এলাকার রাজনৈতিক নেতাসহ অন্যান্য সামাজিক সংস্থাকেও বলেছি যে, জেলা এবং উপজেলা পর্যায়ে পণ্য বিপণন কমিটি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটিকে নিয়ে যেন ঘন-ঘন সভা করে এলাকায় মানুষকে সম্পৃক্ত করতে হবে যেন এ পরিস্থিতি সবাই বুঝি। এখন মানুষকে অনেক বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। আশা করি ডিসেম্বরের শেষে ফসলগুলো চলে আসবে তখন এটার (দাম) অবস্থা অনেক উন্নত হবে।










































