ধর্ম-পরিচয় পাল্টে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রীর অনশন

নভেম্বর ১২ ২০২২, ২০:০৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: প্রতারণার মাধ্যমে ধর্ম ও নাম পরিচয় পাল্টে বিয়ে করে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে পালানো স্বামীর বাড়িতে এসে অনশন করছে এক প্রতারিত গৃহবধূ। এ ঘটনা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার শালমারা ইউনিয়নের ঘুঘা জেলেপাড়ায় গ্রামে দেখা যায়, চঞ্চল দাস নামের ওই প্রতারক ও তার বাবা-মা এখন বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছে।

রোজিনা খাতুন নামের প্রতারিত ওই গৃহবধূ চঞ্চল দাসের তালাবদ্ধ বাড়ির দরজায় বসে অনশন করছে। এসময় তিনি জানান, তার বাড়ি ভোলা জেলার সদর উপজেলার বাঘমারা গ্রামে।

গাজীপুরের একটি পোষাক কারখানায় চাকরির সুবাদে মো. আইমান আলী ওরফে চঞ্চল দাসের সঙ্গে রোজিনা খাতুনের পরিচয় হয়। মুসলিম হিসেবে পরিচয় দিয়ে চঞ্চল দাস তখন জানিয়েছিল, তার বাবার নাম ইউনুস আলী ও মায়ের নাম রাহিলা বেগম এবং ঠিকানা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঘুঘা গ্রামে।

এই নামের একটি জন্মনিবন্ধন সনদ দেখিয়ে গত মার্চ মাসে গাজিপুর সদরের ভবানীপুর কাজী অফিসে এক লাখ টাকার দেনমোহরে রোজিনাকে বিয়ে করে।এরই মাঝে রোজিনা তিন মাসের অন্তঃসত্ত্বা হিসেবে জানালে তার স্বামী চঞ্চল দাস বাড়িতে বেড়াতে এসে যোগাযোগ বন্ধ করে দেয়।

এর পর গত বুধবার রোজিনা স্বামীর বাড়িতে এসে জানতে পারেন চঞ্চলের আসল পরিচয়। তার বাবার নাম শ্রী ঠান্ডারাম দাস ও মা জোসনা রানী দাস। মিথ্যা ধর্মপরিচয় দিয়ে তাকে বিয়ে করায় অনাগত সন্তান নিয়ে তিনি এখন চরম বিপাকে ফেলায় প্রতারক বর ও স্বাক্ষীর বিচার চেয়ে তিনি ওই বাড়িতে অনশন করছে বলে ভুক্তভোগি রোজিনা জানান।

প্রতিবেশীরা জানান, তিনদিন আগে ওই মেয়েটি এখানে আসার পরই চঞ্চল তার বাবা-মা সহ গা ঢাকা দিয়েছে। গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়ন পরিষদ (ইউপি) সাবেক সদস্য সালজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মানবিক কারণে মেয়েটিকে এলাকার লোকজন খাদ্য ও রাতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও