নিজস্ব প্রতিবেদক ॥ রাজধানীর বংশাল থানার পাশে তাঁতীবাজার মোড়ে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে দুর্বৃত্তদের একজনকে আটক করেছে পুলিশ।
যাত্রীবেশে বাসে আগুন, আটক ১
অক্টোবর ২৯ ২০২৩, ১২:০৬
এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গুলিস্থান থেকে যাত্রীবেশে চারজন বাসটিতে ওঠে। তাঁতীবাজার মোড়ে এসে তারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ।










































