ভৈরবে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২০

অক্টোবর ২৩ ২০২৩, ২০:২৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কিশোরগঞ্জের ভৈরব জংশনে যাত্রীবাহী এগারোসিন্ধুর গোধূলী ট্রেনের সঙ্গে মালবাহী একটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। তবে ফায়ার সার্ভিস ১৫ জনের মৃতদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে। সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আমিনুল হক বাংলানিউজকে দুর্ঘটনার তথ্যটি জানিয়েছেন।

ঢাকায় ফায়ার সার্ভিস সদর দপ্তর জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আট ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। এখন পর্যন্ত ১৫ মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীম সিকদার ২০ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুই ট্রেনের সংঘর্ষের ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আট ইউনিট পাঠানো হয়। আরও ইউনিট প্রস্তুত করে রাখা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলমান জানিয়ে তিনি বলেন, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধারকাজে অংশগ্রহণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া