বিএনপির গণসমাবেশ: ফরিদপুরে মোবাইল ইন্টারনেট বন্ধ
নভেম্বর ১২ ২০২২, ১৩:৪৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ফরিদপুরে আজ শনিবার সকাল ১১টার পর থেকে সেখানে মোবাইল ইন্টারনেট পাওয়া যাচ্ছে না। এদিকে ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ চলছে।
ফরিদপুরের স্থানীয়রাসহ আশপাশের অনেক জেলা থেকে সমাবেশে আসা লোকজন এতে সমস্যায় পড়েছেন। সমাবেশের সংবাদ প্রচার নিয়েও অসুবিধার সম্মুখীন হয়েছেন সাংবাদিকেরা।
ফরিদপুরের শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে মামা ও ভাগিনা টেলিকমের মালিক ইউসুফ মন্ডল সমকালকে বলেন, ‘শনিবার সকাল ১১টার পর থেকেই সব মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে। তবে কথা বলার সেবা চালু আছে।’
দেশ টিভির সাংবাদিক সজল সিকদার বলেন, ‘ইন্টারনেট সমস্যার কারণে শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত লাইভে যুক্ত হতে পারিনি।’
স্থানীয় ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান ফরিদপুল ক্যাবল নেটওয়ার্কের প্রধান শাহিন মিয়া বলেন, ‘ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ব্যাহত হয়নি, স্বাভাবিকই রয়েছে। তবে মোবাইল ডাটা বন্ধ রয়েছে।’
মাদারীপুর থেকে সমাবেশে যোগ দিতে আসা সাত-আটজন কর্মীর সঙ্গে কথা হলে তারা জানান, মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না তারা।
আ/ মাহাদী








































