ইন্দুরকানীতে শেখ রাসেল ল্যাব নামে আছে, কাজে নাই

জুলাই ২৩ ২০২৩, ১৬:৩৫

ইন্দুরকানী (পিরোজপ্রর) প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক শেখ রাসেল ল্যাব ও ডিজিটাল ল্যাব নামে আছে কাজে নাই। ল্যাপটব রয়েছে শিক্ষকদের বাসায়।

সরেজমিনে গেলে দেখা যায়, উপজেলার পত্তাশী জনকল্যান মাধ্যমিক বিদ্যালয় ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ২০২১ খ্রিঃ সালের শেখ রাসেল ল্যাবের বরাদ্দ দেওয়া হয় ।

সেখানে ১৬ ল্যাপটব ও একটি মনিটর দেওয়া হয়। অথচ ঐ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানেনা তাদের প্রতিষ্ঠানে ল্যাব আছে। মাঝে মধ্যে শিক্ষকদের ল্যাপটবে কাজ করতে দেখে। নবম শ্রেণির লামিয়া, মনিরা, রাবেয়া, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জিসান, তায়েব, রিয়াদ, হাফিজা জানায় আমাদের প্রতিষ্ঠানে ল্যাপটব দিয়ে কোন প্রশিক্ষণ দেওয়া হয় না এবং কোন মাল্টিমিডিয়া ক্লাস নেওয়া হয় না।

জানা যায়, ল্যাপটবগুলো প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষকদের বাসায় রয়েছে। প্রধান শিক্ষক কিরণ কুমারের কাছে ল্যাব সম্পর্কে জানতে চাইলে তিনি তা দেখাতে অনিহা প্রকাশ করেন।

পরবর্তীতে স্থানীয় শিক্ষক দেবরত চন্দ্র এর বাড়ী থেকে ২টি নিয়ে মোট ৪টি ল্যাপটব দেখায়। সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের অলনলাইন ভিত্তিক ক্লাস, আইসিটিতে পারদর্শী, কম্পিউটার প্রশিক্ষণের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে শেখ রাসেল ল্যাব ও ডিজিটাল ল্যাড স্থাপন করেছে। কিন্তু এর দ্বারা সুফল পাচ্ছে না ছাত্র-ছাত্রীরা।

এছাড়াও উপজেলার পাড়েরহাট আর.এল. মাধ্যমিক বিদ্যালয়, সেতারা স্মৃতি সরকারী বালিকা বিদ্যালয়, বালিপাড়া ইউনিয়ন আলিম মাদ্রাসা, কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এ শেখ রাসেল ল্যাব ও ইন্দুরকানী এম,ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় ও ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল ল্যাব রয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানে ল্যাবের কোন তেমন কোন কার্যক্রম নাই। নাই ওয়াফাই সংযোগ ও উপযুক্ত অবকাঠামো।

পত্তাশী জনকল্যান মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধান কিরণ কুমার বৈরাগী জানায়, অবকাঠামো না থাকার কারণে আমরা ল্যাপটব সঠিক ভাবে ব্যবহার করতে পারছি না।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, আমরা ল্যাবগুলো তদারকি করি। তবে যেটুকু ত্রুটি রয়েছে তা সংশোধনের চেষ্ঠা চলছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও