মাগরিবের নামাজ শেষে ইমামকে ধরল ডিবি
নভেম্বর ০৯ ২০২২, ২৩:১০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর হাট জামে মসজিদের ইমাম মো. সাইফুল ইসলামকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশের ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুল ইসলাম ফরিদপুর জেলার সালথা উপজেলার বড় বাহিরদিয়া গ্রামের বাসিন্দা। বহরপুর বাজার পরিচালনা কমিটির সহসভাপতি ও বাজারের ব্যবসায়ী মো. হারুন অর রশিদ বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর সাদা পোশাকে ৬-৭ জন এসে ইমামকে নিয়ে যান।’
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান খান বলেন, ঢাকা জেলার ডিবি পুলিশ তাকে আটক করে ঢাকায় নিয়ে গেছে। তবে কী অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
আ/ মাহাদী








































