বাংলাদেশের নির্বাচন নিয়ে ‘নির্লজ্জ হস্তক্ষেপের’ চেষ্টা চলছে : রাশিয়া

জুলাই ০৭ ২০২৩, ১৪:১১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কর্মকাণ্ডকে ‘নির্লজ্জ হস্তক্ষেপ’ বলে মন্তব্য করে রাশিয়া বলেছে, এ ধরনের ভূমিকা নব্য উপনিবেশবাদের প্রতিফলন।

বৃহস্পতিবার (৬ জুলাই) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটে এসব কথা বলা হয়। টুইটে বলা হয়, ‘বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে ইউরোপ এবং আমেরিকার কিছু রাজনীতিবিদের চিঠি প্রকাশের বিষয়টি আমরা লক্ষ করেছি। এটি হচ্ছে নব্য উপনিবেশবাদ এবং একটি স্বাধীন দেশে নির্লজ্জ হস্তক্ষেপের আরেকটি অপপ্রয়াস।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া