বাড্ডায় মা-মেয়ের মরদেহ উদ্ধার

জুন ১৪ ২০২৩, ১২:৪২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর মেরুল বাড্ডা এলাকার একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন, মা মাহমুদা আক্তার বৃষ্টি (৩৩) ও মেয়ে সানজা মারওয়া (১০)। জিজ্ঞাসাবাদের জন্য মাহমুদার স্বামী সেলিমকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ জুন) সকালে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) সাদেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত রাতে আশঙ্কাজনক অবস্থায় মা-মেয়েকে বনশ্রী ফরায়েজী হাসপাতালে নেওয়া হয় তাদের।

পরে খবর পেয়ে রাত ৩টার দিকে সেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে ৫টার দিকে তাদের মৃত্যু হয়।

চিকিৎসকের বরাত দিয়ে এসআই বলেন, মা-মেয়ে বিষপান করে আত্মহত্যা করেছে বলে আটক স্বামী সেলিম দাবি করলেও, বিষপানের কোনও আলামত পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করছে, সেলিম তাদের দুজনকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

মা-মেয়ের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া