দুই সিটির ভোট: অনিয়ম ঠেকাতে সিসি ক্যামেরায় চোখ ইসির

জুন ১২ ২০২৩, ০৯:১৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সোমবার (১২ জুন) সকাল ৮টায় একযোগে শুরু হয়েছে দেশের দুটি সিটি করপোরেশন খুলনা ও বরিশালে ভোটগ্রহণ।

যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। গত কয়েকটি নির্বাচনের ধারাবাহিকতায় এবারও দুই সিটির ভোট নির্বাচন ভবনে বসে পর্যবেক্ষণ করছে কমিশন।

সকালে ভোটগ্রহণ শুরুর কিছু সময় পর থেকেই নির্বাচন কমিশনাররা আগারগাঁওয়ে কমিশন ভবনে স্থাপিত মনিটরিং সেলে বসে ভোট দেখছেন। সঙ্গে অন্য কর্মকর্তারাও আছেন।

অন্য ভোটের মতো দুই সিটিতেও নির্বাচনে কোনো ধরনের অনিয়ম, ভোটদানে বাধাদানসহ গোপন বুথে অযাচিত মানুষের উপস্থিতি ঠেকাতে তৎপর নির্বাচন কমিশন (ইসি)।

সবশেষ গাজীপুরের ভোটে সিসি ক্যামেরায় অনিয়ম দেখে দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল ইসি। নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হক জানিয়েছেন, নির্বাচন ভবনের বেজমেন্টে স্থাপিত সিসিটিভি মনিটরিং কন্ট্রোল রুম থেকে খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ সরাসরি মনিটরিং করছে কমিশন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া