রোয়াংছড়িতে পাহাড়ি দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৮
এপ্রিল ০৭ ২০২৩, ১৪:৩৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বান্দরবানের রোয়াংছড়ির খামতাম পাড়ার কাছে দুই পাহাড়ি সশস্ত্র গ্রুপের গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) সকালের দিকে রোয়াংছড়ির খামতাম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সাত জনের নাম জানা গেছে। তারা হলেন- ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম ও লাল ঠা জার বম।
স্থানীয়রা জানান, সকালে গোলাগুলির শব্দ শোনা যায়। পরে সেখানে গিয়ে আট জনের গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
বান্দরবান রোয়াংছড়ি থানার ওসি আবদুল মান্নান বলেন, ‘রোয়াংছড়ির খামতাম পাড়া এলাকা থেকে আট জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।
তাদের বান্দরবান সদর হাসপাতাল মর্গে আনা হচ্ছে। তবে কে বা কারা তাদের মেরেছে তা জানা যায়নি। মরদেহগুলো কোন গ্রুপের তাও বলা যাচ্ছে না।’










































