শহীদ মিনারে জুতা পায়ে ছাত্রলীগ নেতা!

ফেব্রুয়ারি ২১ ২০২৩, ১১:১৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জুতা পরে ভাষা শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মাদারীপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মনজুর ইসলাম।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মাদারীপুর সরকারি কলেজ মাঠের শহিদ মিনারে এ ঘটনা ঘটে। এর আগে রাত ১২টা ১ মিনিটে শহিদ মিনারে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন প্রথমে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ বিষয়ে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মনজুর ইসলাম জানান, ‘খুব ভিড় আর ধাক্কাধাক্কি থাকার কারণে জুতা খোলার সুযোগ পায়নি।

আমি জুতা খুলতে গিয়েছিলাম। কিন্তু পেছনে আমাদের নেতাকর্মীর অনেক চাপ ছিল, তখন জুতা পায়েই শহিদ মিনারের বেদীতে উঠে গিয়েছি।’

বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির জানান, ‘এটি অত্যন্ত গর্হিত কাজ। তিনি জুতা পায়ে শহিদদের শ্রদ্ধা জানাতে পারেন না। আমি এ ঘটনার নিন্দা জানাই।’

মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক জানান, ‘এই বিষয়টি জানি না। প্রচণ্ড ভিড়ের কারণে এ ঘটনা ঘটতে পারে। আমি তার সঙ্গে (মনজুর ইসলাম) কথা বলে দেখবো। তিনি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত কাজটি করেছেন।’

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া