বরিশালে শ্রমিকদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা ও জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত
জানুয়ারি ২১ ২০২৩, ১৬:৫৯
অনলাইন ডেস্ক :: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রে প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী আলোচনা সভা ও দোয়া মোনাজাতসহ বরিশাল সদর উপজেলা শ্রমিকদলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।
শনিবার (২১) জানুয়ারী সকাল ১১টা সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে তৃতীয় তলায় জেলা বিএনপি কার্যলয়ে অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক ফরাজীর সভাপতিত্বে ও জেলা শ্রমিকদল সাধারন সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকদল সহ-সাধারন সম্পাদক ও বরিশাল বিভাগীয় সাধারন সম্পাদক এম.জি ফারুক।
এসময় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব হাওলাদার, বরিশাল সদর উপজেলা শ্রমিকদল সভাপতি রফিকুল ইসলাম আকন প্রমুখ।
পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করা সহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন শ্রমিকদল নেতা চৌধুরী শহিদুল ইসলাম।
এরপরই দ্বীতিয় সভায় জেলা শ্রমিকদল নেতৃবৃন্দ কেন্দ্রীয় শ্রমিকদল সহ-সাধারন সম্পাদক এম.জি কবীর ফারুকের উপস্থিতিতে ও জেলা শ্রমিকদল সাধারন সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় জেলা শ্রমিকদল ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক ফরাজী বরিশাল মহানগর শ্রমিকদল বিলুপ্ত কমিটির বঞ্চিতদের নেতৃবৃন্দকে অন্তভূক্ত করে বরিশাল সদর উপজেলা শ্রমিকদল সভাপতি রফিকুল ইসলাম আকন সভাপতি, বাবুল হাওলাদার সাধারন সম্পাদক ও মো. সেলিম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
আমার বরিশাল/আরএইচ








































