আত্মশুদ্ধি ছাড়া আলোকিত সমাজ গড়া সম্ভব নয়: ফয়জুল করিম

জানুয়ারি ১৭ ২০২৩, ২২:৫০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, নিজেকে ইসলামের পথে পরিচালনা করতে এবং আলোকিত সমাজ গড়তে আত্মশুদ্ধি ছাড়া সম্ভব না।

আগে নিজেকে শুধরাতে হবে, তারপর সমাজ, তারপর রাষ্ট্র। ইবাদতের পূর্বশর্ত আত্মশুদ্ধি করা, যার মধ্য দিয়ে অহংকার, হিংসা এবং আমিত্ব দূর হয়।

সোমবার রাতে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ২য় দিনের মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মুফতি ফয়জুল করিম বলেন, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে মূল্যবোধ চর্চার কোনো ব্যবস্থা নেই। ব্যক্তি জীবনে যতটুকু ইসলাম আছে তাও ধ্বংস করার চক্রান্ত চলছে। স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোথাও ইসলামি মূল্যবোধের চর্চার কোনো ব্যবস্থা নেই।

ধর্মের পাশাপাশি মূল্যবোধ জাগ্রত করার জন্য সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করে মূল্যবোধ শিক্ষা দিতে হবে।

মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন- মুফতি ওমর ফারুক সন্ধীপী খলিফা আল্লামা আহমদ শফি (রহ.), হযরত মাওলানা ড. মোস্তাক আহমদ ঢাকা, অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ পীর সাহেব খুলনা, হয়রত মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী মুহতামিম, জামিয়া ইসলামী দারুস হাদিস রাজাগঞ্জ, কানাইঘাট, হযরত মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু, মুফতি সাঈদ আহমদ, মাওলানা আমির উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া