ব্যাডমিন্টন খেলার পর নাস্তা নিয়ে তর্কাতর্কি: ছুরির আঘাতে দুই ভাইয়ের মৃত্যু

জানুয়ারি ১৭ ২০২৩, ০২:২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্ব লারপাড়া এলাকায় ব্যাডমিন্টন খেলার পরে নাস্তা খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, একই এলাকার মনু ড্রাইভারের ছেলে কায়ছার হামিদ ও জুনুর ছেলে শহিদুল ইসলাম ওরফে সাইদুল। দুজনেই সম্পর্কে আপন চাচাত ও জেঠাত ভাই বলে জানা গেছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান বলেন, পৌনে ১২ টার দিকে ছুরিকাঘাতে আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। কিন্তু হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়। বাকি একজন চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রাতে লারপাড়া বাস টার্মিনাল এলাকায় প্রতিদিনের মত ব্যাডমিন্টন খেলা চলে।

রাত সাড়ে ১১টার দিকে ব্যাডমিন্টন খেলার পর নাস্তা খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে শুরু হয়।

পরে ছুরিকাঘাত দুজন গুরুতর আহত হন। তাদেরকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের আটকের জন্য অভিযান চলছে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া