যৌতুকবিহীন ২৪ জোড়া গণবিয়ে

ডিসেম্বর ২৯ ২০২২, ১৪:১৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঠাকুরগাঁওয়ের রুহিয়া ক্যাথলিক চার্চে খ্রিস্টান সম্প্রদায়ের ২৪ জোড়া যৌতুকবিহীন গণবিয়ে সম্পন্ন হয়েছে। খ্রিস্টানদের মতে এটিকে সাকামেন্ট বলা হয়।

প্রতি বছর বড়দিনের পর সামাজিক আনুষ্ঠানিকতা শেষে ২৮ ডিসেম্বর গণবিয়ের আয়োজন করা হয়। রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মজাজক ফাদার অ্যান্থনী দাস জানান, খ্রিস্টানদের বিয়েতে যৌতুক প্রথা নেই।

ছেলে-মেয়েরা বিভিন্ন জায়গায় চাকরি ও কর্মস্থলে থাকলেও বড়দিনে সবাই একত্রিত হয় এবং ২৭ ডিসেম্বর গায়ে হলুদসহ আনুষ্ঠানিকতা চলে। পরদিন ২৮ ডিসেম্বর আয়োজন করা হয় গণবিয়ে।

বিয়ের বর কনেরা পরস্পরকে স্বামী-স্ত্রী হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেন। অনেকে উপস্থিত জনসাধারণের কাছে নতুন জীবনে সুখী হওয়ার জন্য দোয়া প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও