পরচুলা চুরির অভিযোগে কারাগারে সুমি

ডিসেম্বর ২৭ ২০২২, ২০:২৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নীলফামারীর উত্তরা ইপিজেডে এভারগ্রিন কোম্পানির পরচুলা চুরির মামলায় সুমি আক্তার নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে কারখানা কর্তৃপক্ষ মামলা করলে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সুমি আক্তারের বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলায়। তিনি এভারগ্রিন কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, সুমি ও আরও কয়েকজন মিলে কাজ করার সুযোগে কারখানা থেকে পরচুলা চুরি করতেন।

গতকাল সোমবার প্রায় তিন লাখ টাকা মূল্যের পরচুলা চুরি করে হেলমেটের নিচে করে নিয়ে যাচ্ছিলেন তিনি। এসময় তাকে হাতেনাতে ধরে ফেলে কারখানা কর্তৃপক্ষ। সুমি আটকে রেখে থানায় মামলা দিলে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।

এভারগ্রিন কোম্পানির সহকারী ব্যবস্থাপক (মানবসম্পদ ব্যবস্থাপনা) জাহাঙ্গীর আলম বলেন, কোম্পানিতে কর্মরত কয়েকজনের সঙ্গে মিলে সুমি প্রতিনিয়ত পরচুলা চুরি করতেন। সোমবার তাকে হাতেনাতে ধরা হয়। এ ঘটনায় থানায় মামলা দেওয়া হয়েছে।

নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) শামীম উদ্দিন বলেন, আজ দুপুরে গ্রেপ্তার নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলায় আরও একজনসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের নাম রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও