পাথরঘাটায় মাকে অশ্লীল কথা বলায় যুবকের আত্মহত্যা 

ডিসেম্বর ২৬ ২০২২, ১২:৫৮

বরগুনা প্রতিনিধি: বরগুনা পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রুপধন বাজারে চুরির মিথ্যা অপবাদ দিয়ে ইউনুছ কাজির ছেলে আব্বাস ( ১৯) কে বাড়ি থেকে ডেকে এনে জলিল বাহিনীর লোকজন বাজারে মারধর করেন।

ইউনুস কাজী বলেন আমার ছেলে একজন জেলে জলিলের মাছের ট্রলারে থাকতো এই সুযোগে জলিল বলে তুই আমার ভোট থেকে তেল মবিল চুরি করছো।

ছেলে অস্বীকার করলে জলিল. শামীম. বিপ্লব. কালাম. নাঈম. রিয়াজ. কবির খান. রবি এই সাঁত আট জন লোক জলিলের দোকানের সামনে বসে ছেলেকে মারধর ও নির্যাতন করেন খবর পেয়ে ঘটনাস্থানে আমার স্ত্রী শিউলি বেগম যান ছেলের করুন অবস্থা দেখে কান্নাকাটি শুরু করেন শামীম.কালাম. আমার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালমন্দ করেন।

স্থানীয়রা বলেন ঘটনা সত্য আব্বাস ভালো ছেলে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা জানাই। দ্রুত আসামিদের গ্রেফতার করার দাবি করছি প্রশাসনের কাছে।

শিউলি বেগম বলেন রূপধন বাজারে বসে আমার ছেলেকে বিশ হাজার টাকা জরিমানা করে ও আমার কাছ থেকে ৩০০ টাকার একটি অলিখিত স্টামে স্বাক্ষর নিয়েছেন।

ছেলেকে চুরির মিথ্যা অপবাদ দেওয়া ও আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ছেলের সামনে সহ্য করতে না পেরে ছেলে আত্মহত্যা করেন।

এ বিষয় পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ বলেন শিউলি বেগম বাদী হয়ে ৮ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। আমাদের আসামি ধরার অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও