লালমোহনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

ডিসেম্বর ১৪ ২০২২, ১৪:২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভার্চ্যুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন, ১৯৭১ সালের ডিসেম্বরে পরাজয় নিশ্চিত জেনে দেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবিদের হত্যা করেছে পাকহানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর-আল শামস বাহিনী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মো. মাহাবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে ভোরে লালমোহন পৌর শহরের থানার মোড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও