উজিরপুরে ডাকাত সন্দেহে আটক -৩

ডিসেম্বর ০৮ ২০২২, ২০:৪৫

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ  বরিশালে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে র‍্যাব-৮। বুধবার  (৭ ডিসেম্বর ) রাতে  জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বরিশাল জেলার  অন্তর্গত বাকেরগঞ্জ উপজেলার কাটা দিয়ে গ্রামের লতিফ হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার(৩৫), বলাইকাঠি গ্রামের সাইফুল (৩৫) ও বাবুগঞ্জ উপজেলার ঠাকুর মল্লিক গ্রামের ইউনুস খানের ছেলে শহিদুল ইসলাম খান (৫০)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন  র‍্যাব-৮ ডিএডি মো.মনিরুল ইসলাম,উজিরপুর মডেল থানায়  রাত ১২ টায় হস্তান্তর করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো.কামরুল হাসান জানান, ৩ ডিসেম্বর রাতে উপজেলার শিকারপুর বন্দর এলাকায় ব্যাংক ও স্বর্ণের দোকান চুরি  ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে তাদের আটক করা হয়। ৮ ডিসেম্বর সকালে আদালতে পাঠানো হয়।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও