আজ প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে বরিশালে ॥ সময়সূচি ও কর্মসূচি
জুলাই ১৩ ২০২৬, ০২:১৭
প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে- গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষ রোপণ। এরপর তিনি গৌরনদীর বাটাজোরে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন।
এ ছাড়া বরিশাল সিটি করপোরেশনের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে আয়োজিত অপর একটি বৃক্ষরোপণ কর্মসূচিতেও তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। পরবর্তীতে তিনি বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন।
নির্ধারিত সব কর্মসূচি শেষ করে আজ সোমবার সন্ধ্যায় তিনি সড়কপথেই ঢাকায় ফিরে আসবেন। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে গোটা দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, দীর্ঘদিনের কিছু বড় অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প নিয়ে তাঁর এই সফর থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।








































