বরিশালে স্বাস্থ্য পরিচালকের কক্ষে শিক্ষার্থীদের তালা ঝুলিয়ে বিক্ষোভ

জুলাই ০৭ ২০২৬, ১৭:২০

বরিশাল  ॥  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পদে মঙ্গলবার (৭ জুলাই) যোগদান করা ডা. মনিরুজ্জামান শাহিনের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করেছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে বিরোধীতা করার অভিযোগ আনা হয়।

শান্তি সমাবেশ নামক কর্মসূচিতে যোগ দেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বলেন, ডা. মনিরুজ্জামান শাহিন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক থাকাকালীন সময়ে শান্তি সমাবেশের নামে জুলাই আন্দোলনের বিরোধীতা করেছেন।

এমনকি আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে অপরারগতা প্রকাশ করেন। স্বৈরাচরের দোসর এমন লোককে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পদে আমরা দেখতে চাইনা।

আর তিনি কিভাবে এবং কাদের সহায়তায় এই পদে যোগদান করার সুযোগ পেয়েছেন সে বিষয়ে ক্ষতিয়ে দেখার দাবী তোলেন।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও