বরিশালে ঈদের দ্বিতীয় দিনেও বিনোদন কেন্দ্র ভিড়

মে ২৯ ২০২৬, ১৯:৩৭

আরিফ হোসেন : ঈদুল আজহার প্রথম দিন সবাই কোরবানীর পশু জবাই দিতে ব্যস্ত সময় পার করে আজ ‍ঈদের দ্বিতীয় দিন পরিবার পরিজনদের সাথে নিয়ে ঘুরতে এসেছেন বিনোদন কেন্দ্র।

তাই  ‍ঈদের দ্বিতীয় উপলক্ষে বরিশাল নগরীর বিভিন্ন বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।‍ঈদের দিন সকালে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানির পর পরিবার-পরিজন নিয়ে আনন্দ ভাগাভাগি করতে নগরীর বিভিন্ন বিনোদনস্থলে ছুটে আসেন মানুষ।
বৃহস্পতিবার (২৯ মে)  বিকেল থেকেই নগরীসংলগ্ন কীর্তনখোলা নদীর পাড়, বেলস পার্ক, প্লানেট ওয়ার্ল্ড, দুর্গাসাগর দিঘি, গুঠিয়া মসজিদ, মুক্তিযোদ্ধা পার্ক, স্বাধীনতা পার্ক ও সিটি পার্কসহ বিভিন্ন স্থানে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের ভিড় দেখা যায়।
ঈদের ছুটিতে কর্মব্যস্ত জীবন থেকে কিছুটা অবসর পেয়ে বরিশালের বিভিন্ন এলাকা থেকে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন অনেকে।নগরীর প্লানেট ওয়ার্ল্ডের সামনে শিশু ও তাদের অভিভাবকদের দীর্ঘ সারিও দেখা গেছে। সেখানে ঘুরতে আসা সাইফুল ইসলাম বলেন, ঈদের ছুটিতে বানারীপাড়ায় বাড়িতে এসেছি।স্ত্রী ও সন্তানকে নিয়ে প্লানেট ওয়ার্ল্ডে ঘুরতে এসেছি। ছেলে খেলনা ঘোড়ায় চড়েছে, এখন প্লেনে উঠবে। আমরা বেশ আনন্দ করছি।
নগরীর আলেকান্দা এলাকার বাসিন্দা সুমাইয়া মুমু বলেন, ঈদের প্রথম দিনেই বেলস পার্কে ঘুরতে এসেছি। ভেবেছিলাম আগামীকাল থেকে বেশি ভিড় হবে, কিন্তু আজকেই অনেক মানুষ এসেছে। বন্ধুদের নিয়ে পরে নদীর পাড়েও যাব।জনতা ব্যাংকের কর্মকর্তা কাইয়ুম হোসেন জানান, সকালে পশু কোরবানি দিয়ে দিনভর ব্যস্ততায় ছিলেন।
 সন্ধ্যায় সন্তানদের আবদারের কারণে কীর্তনখোলা নদীর পাড়ে ঘুরতে এসেছেন।তিনি বলেন, ছোট ভাই-বোনও সঙ্গে এসেছে। এখানে নাশতা করে পরে প্লানেট ওয়ার্ল্ডে যাব। সেখানে বাচ্চাদের বিভিন্ন রাইডে তুলে বাসায় ফিরবো।
এদিকে ঈদকে কেন্দ্র করে নগরীর বিনোদনকেন্দ্রগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ ও র‌্যাব।বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, প্রতিটি বিনোদনকেন্দ্রে পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল
২৯-০৫-২৬
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এক্সক্লুসিভ আরও