এসপি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার উদ্বোধন করেন ডিআইজি এস এম আক্তারুজ্জামান
ডিসেম্বর ০২ ২০২২, ১৬:১০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল জেলা পুলিশ আয়োজিত এসপি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান এবং সভাপতিত্ব করেন বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। পুলিশ লাইন মাঠে দুপুর দুইটায় খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন এ সময় ডিআইজি বলেন যে কোন ধরনের খেলা মানুষকে সুস্থ সবল এবং মনকে স্বাচ্ছন্দ্যবোধ করে এবং একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে খেলা খেলতে হবে।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত রয়েছেন বরিশাল রেঞ্জ পুলিশের অতিরিক্ত অতিরিক্ত ডিআইজি শহিদুল ইসলাম, পুলিশ সুপার(রেঞ্জ অফিস) হাবিবুর রহমান, পুলিশ সুপার (এপিবিএন)মোল্লা আজাদ রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শফিক,অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছইন,জেলা ক্রীড়া সংস্থার সদস্য দুসাইন আহমেদসহ অতিথিবৃন্দ








































