ছাত্রলীগের লিফলেট ছিটিয়ে স্লোগান, ভিডিও ভাইরাল

মে ১৭ ২০২৬, ২২:০৩

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা পৌর শহরে দিনের আলোয় ব্যস্ত বাজার এলাকায় মোটরসাইকেলযোগে লিফলেট ছিটিয়ে “জয় বাংলা” স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। রবিবার (১৭ মে) সকাল ১১টার দিকে পৌর শহরের সদর রোড, কালী বাড়ি রোড ও আওয়ামী লীগ অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলে চারজন যুবক দ্রুতগতিতে এসে চলন্ত অবস্থায় রাস্তায় লিফলেট ছড়িয়ে দেয়। এ সময় তাদেরকে “শেখ হাসিনার সালাম, ঘরে ঘরে দিলাম” স্লোগান দিতেও শোনা যায়।

লিফলেটগুলোতে লেখা ছিল, “দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন” এবং “থানায় মামলা হোক, হামলা হোক, তবুও বলবো আমরা জয় বাংলার লোক”। লিফলেটগুলো গলাচিপা উপজেলা ছাত্রলীগের ব্যানারে ছাপানো বলে দেখা গেছে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়। ভিডিওটি বাংলাদেশ ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীকেও ভিডিওটি নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করতে দেখা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেল আরোহী যুবকরা ব্যস্ত বাজার এলাকার মধ্য দিয়ে লিফলেট ছিটাচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন। কে বা কারা এ লিফলেট বিতরণ করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জিলোন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার সঙ্গে জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল পুলিশ মোতায়েন করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এক্সক্লুসিভ আরও