কলাপাড়ায় তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

এপ্রিল ০১ ২০২৬, ২১:০৬

Oplus_131072

তানভীর আহম্মেদ, কলাপাড়া ।। পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং আনসার সদস্যদের যৌথ স্পেশাল স্ট্রাইকিং অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালত কারাদণ্ড দিয়েছে। কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বুধবার ভোরে চম্পাপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের মাছুয়াখালী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ পিচ ইয়াবা এবং ৪ পুড়িয়া গাঁজা জব্দ করা হয়।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদিক মাদক ব্যবসায়ী শাহীন (৩২) ও বাচ্চু (৪৬) কে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং মাদক সেবনকারী বশার (৪০) কে ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও, জনসম্মুখে জব্দকৃত মাদকদ্রব্য পুড়ে ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদিক জানান, কয়েকদিন আগে এক যুবক জেলা প্রশাসনের প্রধান ফটকে প্ল্যাকার্ড নিয়ে মাদকের ভয়াবহতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন।
তার নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও