বরিশালে ইজিবাইক ছিনতাই
ডিসেম্বর ০১ ২০২২, ১৮:০৪
নিজস্ব প্রতিবেদক ॥ চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই করে নিয়েছে যাত্রীবেশী ছিনতাইকারীরা। ঘটনাটি ঘটেছে জেলার আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে।
বৃহস্পতিবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, বুধবার রাতে হাসপাতালের পুকুরের ঘাটলা থেকে অচেতন অবস্থায় ইজিবাইক চালককে উদ্ধার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে জানা গেছে, ওই চালকের নাম সাদ্দাম হোসেন।
সে (সাদ্দাম) উজিরপুর উপজেলার সাতলা গ্রামের শাহাদাৎ সরদারের ছেলে। সাতলা থেকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে রোগী দেখার কথা বলে অজ্ঞাত দুই ব্যক্তি সাদ্দামের ইজিবাইকে উঠেছিলো। ইজিবাইক উদ্ধার সহ ছিনতাইকারীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও তিনি উল্লেখ করেন।








































