আমি নির্বাচিত হলে চুরি নয়, উন্নয়ন মূলক কাজ করতে চাই-এস সরফুদ্দিন সান্টু

ফেব্রুয়ারি ০৪ ২০২৬, ০১:১৬

নিজস্ব প্রতিবেদক ॥  আমাকে ও ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে কাউকে চাঁদা দিতে হবেনা আমি এমপি নির্বাচিত হলে কোন কমিশন লাগবেনা, আপনাদের সন্তান দের চাকুরী নিতে আমাকে টাকা দিতে হবেনা , নিরলস ভাবে উন্নয়ন মূলক কাজ ও জনসেবা করে যাবো” গুটিয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে উঠান বৈঠকে এসব কথা বলেন প্রধান অতিথি বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণার অংশ হিসেবে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু সোমবার গুটিয়া ইউনিয়নের বড়বাড়ির উঠানে অনুষ্ঠিত উঠান বৈঠক সহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দোয়া প্রার্থনা করেছেন।

এসময় উপস্থিত নেতাকর্মীরা “ভোট দিবে কিসে,ধানের শীষে”এ শ্লোগান দেয়। প্রধান অতিথি এস সরফুদ্দিন আহমেদ সান্টু, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন ধানের শীষে ভোট দিবেন গনতন্র পূর্ণঃপ্রতিষ্ঠা করার জন্য জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শকে ধারন করে তারেক রহমান এর হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২ ফ্রেব্রুয়ারী কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিজয়ী করতে হবে। উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন উজিরপুর থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিমোঃ শাহিন হাওলাদার।

এছাড়াও উপস্থিত ছিলেন উজিরপুর থানা বিএনপির ক্রীড়া সম্পাদক ও গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকমোঃ লাভলু হোসেন চাপরাসী গুঠিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক কে এম জিল্লুর রহমান মিরাজ, উজিরপুর থানা বিএনপি সহ-অর্থ বিষয়ক সম্পাদক ও গুঠিয়া ইউনিয়ন বিএনপি‘র সিনিয়র সহ-সভাপতি মোঃ হানিফ হাওলাদার বিশিষ্ট সমাজ সেবক ও আয়ারল্যাড প্রবাসী মোঃ ইমাম হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ খোশনুর আলম মিঠু, জনাব গুটিয়া ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নাসিম হাওলাদারের সভাপতিত্বে সরদার গুঠিয়া ইউনিয়ন যুবদল নেতা আবুল হোসেন এর সঞ্চালনায় ৩নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠননের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

এক্সক্লুসিভ আরও