আওয়ামীলীগের শতাধিক নারী কর্মী বিএনপিতে যোগদান।

জানুয়ারি ২১ ২০২৬, ২১:০১

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে শতাধিক নিষিদ্ধ আওয়ামী লীগ নারী কর্মীর একযোগে যোগদান করেছেন। এ ঘটনায় স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে একযোগে নব যোগদান ও নির্বাচনী সেন্টার কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিপুলসংখ্যক নারী কর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো অনুষ্ঠানকে উৎসবমুখর করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া। আরও উপস্থিত ছিলেন রাজিব রায়হান, বলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহুল আমীন মিয়া, সদস্য সচিব সাইফুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে আগত নেতৃবৃন্দের নেতৃত্বে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুর-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের সমর্থনে নির্বাচনী সেন্টার কমিটি গঠন করা হয়।

নবযোগদানকারী নারী কর্মীরা তাদের বক্তব্যে বলেন, বিএনপির গণতান্ত্রিক আদর্শ, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা আমাদের নতুনভাবে অনুপ্রাণিত করেছে।তারা আরও বলেন, অতীতের রাজনৈতিক বিভ্রান্তি থেকে বেরিয়ে এসে এখন তারা বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়েছেন এবং আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করবেন।

অনুষ্ঠান শেষে বিএনপি নেতৃবৃন্দ নব যোগদান কারী নারী কর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন। পুরো অনুষ্ঠান জুড়ে ব্যাপক জনস মাগম ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

এক্সক্লুসিভ আরও