মুলাদীতে অবাধে চলছে বালু উত্তোলন ॥ বিলীণ ও ভাঙ্গনের আশঙ্কা

নভেম্বর ৩০ ২০২২, ২০:১১

মুলাদী প্রতিনিধি ॥ মুলাদীতে চলছে অবৈধ ভাবে বালু উত্তোলন এতে ফসলি জমি বিলিন ও ভাঙ্গনের আশঙ্খা প্রকাশ করছেন স্থানীয় লোকজন। উপজেলা বিভিন্ন এলাকায় ঘুরে ও খবর নিয়ে দেখে গেছে উপজেলার বিভিন্ন জায়গায় চলছে বালু উত্তোলনের মহা উত্তোসব।

 

কয়েজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাক্তি জানিয়েছেন প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ ড্রেজার দ্বারা বালু উত্তোলন করছে প্রভাবশালী লোকজন। তাদের ভয়ে কেউই মুখ খুলতে সাহসও পাচ্ছে না। গত এক সপ্তাহ যাবৎ উপজেলার বাটামারা রহিম বাজার খেয়াঘাট এলাকায় ৭নং ওয়ার্ড ইউপি সদস্য জিলু ও সংরক্ষিত ইউপি সদস্যর স্বামী হালিম হাওলাদারের নেতৃত্বে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে বলে জানা যায়। এতে ঐ এলাকার স্থানীয় লোকজনের মাঝে ব্যাপক ক্ষোপ বিরাজ করছে।

 

স্থানীয় শওকত মৃধা জানান ডেজিং এর ফলে আমার ফসলী জমি হুমিকীর মুখে রয়েছে এছাড়াও নাসির আকন ও খাদেম আকন একই অভিযোগ করে। এ ব্যাপারে শওকত মৃধা বলেন আমি উপজেলা নির্বাহী অফিসারকে অবৈধ বালু উত্তোলনের বিষয়টি জানিয়েছি উপজেলা নির্বাহী অফিসার ব্যবস্থা নিবেন বলে জানলেও এখন মঙ্গলবার সন্ধা পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি।

 

এছাড়াও অনেকই জানান গুচ্ছ গ্রামের নাম করে বালু উত্তোলন করে বিভিন্ন জায়গায়ও বালু ফেলছে অতিরিক্তি ড্রেজিং ফলে আমাদের ফসলী জমি ও বর্ষা মৌসুমে ভাঙ্গন দেখা দিতে পারে তাই অনেক দুঃচিন্তায় আছি। আপনাদের লেখনির মাধ্যমে প্রশাসনের দৃষ্টি কামনা করছি যাতে দ্রুত অবৈধ ডেজ্রার বন্ধ করা হয়।

 

এ ব্যাপারে বালু উত্তোলনকারী ইউপি সদস্য জিল্লুর রহমান বালু উত্তোলনের কথা স্বীকার করে বলেন উর্দ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এতে স্থানীয়দের কোন ক্ষতি হচ্ছে না। বিষয়টি জানার জন্য উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজকে ফোন দিলেও ফোন রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও