বিএমপি পুলিশের তিন পদে রদবদল
নভেম্বর ৩০ ২০২২, ১৯:৩৯
বরিশাল ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এর পুলিশ পরিদর্শক পদে ৩ পুলিশ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল মেট্রোপলিশন কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছগির হোসেনকে বিএমপি পুলিশ কমিশনারের কার্যালয়ের মিডিয়া শাখায় বদলি করা হয়েছে।
কোতয়ালী মডেল থানায় বদলি করা হয়েছে এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল-বারীকে। এছাড়া মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেনকে এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।








































