বরিশালে গ্রামীণ নারীদের নিয়ে উঠান বৈঠক
নভেম্বর ৩০ ২০২২, ১৮:০৮
নিজস্ব প্রতিবেদক ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ নারীদের ক্ষমতায়ণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়) আওতায় গ্রামীণ নারীদের মাঝে সরকারের ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জেলার গৌরনদী উপজেলা তথ্যসেবা কেন্দ্রের আয়োজনে বুধবার দুপুরে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের শরিফাবাদ গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। সংরক্ষিত ইউপি সদস্যা হাসনা হেনা বেগমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী প্রোগ্রামার শরিফুল ইসলাম, তথ্যসেবা কর্মকর্তা শিল্পী বণিক, ইউপি সদস্য হাসান আল মামুন, জসিম উদ্দিন প্রমুখ। উঠান বৈঠকে শতাধিক নারী অংশগ্রন করেন।









































