বরিশালে হামলা-ভাঙচুরের মামলায় আগাম জামিন পেলেন ইশরাক

নভেম্বর ৩০ ২০২২, ১৭:৫৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে বিএনপির সমাবেশে যাওয়ার পথে গৌরনদীতে হামলা-ভাঙচুরের মামলায় হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো.আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাককে প্রধান আসামি করে দলটির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে গত ৫ নভেম্বর মামলা করেন গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রাঢ়ী।

মামলার পরে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলালউদ্দিন গণমাধ্যমকে জানান, পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।

মামলায় ইশরাক হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া গৌরনদী উপজেলার বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু, সজল সরকার ও জাফরসহ নামধারী ৭০ জন এবং অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও