বিভাগীয় কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণ
নভেম্বর ২৯ ২০২২, ২০:৩১
পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীতে বিভাগীয় কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলা বরিশাল জেলা দল পটুয়াখালী জেলা দলকে ১-০গোলে পরাজিত করে চ্যাস্পিয়ন ট্রফি লাভ করে।
চ্যাম্পিয়ন জেলা দলকে ট্রফি ও ৫০ হাজার টাকার এবং রার্নানআপ দলকে ৩০হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়। ২৯নভেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় কাজী আবুল কাশেম স্টেডিয়াম মাঠে বিভাগীয় ক্রীড়া সংস্থা, বরিশাল এর আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা, পটুয়াখালী এর ব্যবস্থাপনায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য এ্যাড. মোঃ শাহজাহান মিয়া এমপি।
বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান এর সভাপতিত্বে এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ওহায়েদুর রহমান এর সঞ্চালনে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী -৩ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মুহিব এমপি, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীরসহ বিভিন্ন জেলার ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদকগন, বিভাগীয় এবং জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তবৃন্দ এবং ফুটবল প্রেমিকরা।








































