বাউফলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত ১০

আগস্ট ১৭ ২০২৫, ১৯:৪১

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী জেলার বাউফল-ঢাকা মহাসড়কের আফছেরের গ্রেজ এলাকায় ঢাকাগামী চেয়ারম্যান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এ সময় ১০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রীরা জানিয়েছেন, চেয়ারম্যান পরিবহনটি ১১ জন যাত্রী নিয়ে বাউফল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি উপজেলার আফছেরের গ্রেজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। যাত্রীদের অভিযোগ, বাউফল-বগা সড়কটি অপ্রত্যাশিতভাবে সরু। তারপরেও গাড়ির চালকরা বেপরোয়া ভাবে চলাচল করে। বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এদের নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিক বলেন, ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া