বরিশালে ৬ দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ীর

নভেম্বর ২৭ ২০২২, ১৭:৪৬

নিজস্ব প্রতিবেদক ‍॥ বরিশালের গৌরনদী উপজেলায় মালামাল বিক্রি করতে বের হয়ে ৬ দিনেও বাড়িতে ফিরেননি সিদ্দিকুর রহমান প্যাদা নামের এক ব্যবসায়ী।

নিখোঁজ সিদ্দিকুর ওই উপজেলার বাটাজোর গ্রামের ফজলুল হক প্যাদার ছেলে। তিনি অটোভ্যানে করে কাঁচামালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিক্রি করতেন বলে জানিয়েছেন তার পরিবার।

 

এ ঘটনায় রোববার (২৭ নভেম্বর) দুপুরে গৌরনদী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী বেবি বেগম।

নিখোঁজ সিদ্দিকুরের স্ত্রী বেবি বেগম বাংলানিউজকে জানান, মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল আটটার দিকে ভ্যানবোঝাই মালামাল নিয়ে বিক্রির জন্য বাড়ি থেকে বের হন তার স্বামী সিদ্দিকুর। বিক্রি শেষে মোকাম থেকে মালামাল ক্রয় করে ওইদিন রাতে বাড়ি ফেরার কথা ছিল সিদ্দিকুরের। কিন্তু এখন পর্যন্ত বাড়ি ফিরেননি তিনি। এমনকি সিদ্দিকুরের ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ আছে। তিনি ফিরে না আসায় পুরো পরিবার নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটছে বলে জানান নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বাংলানিউজকে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও