বরিশালে বাংলাদেশি জাল কারেন্সি সহ রাজাপুরের বাবুল আটক
নভেম্বর ২৭ ২০২২, ১৪:১৮
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের এয়ারপোর্ট থানাধীন ২৯নং ওয়ার্ডস্থ নথুল্লাবাদ গণি ভবন “হোটেল ব্যাবিলন আবাসিক”এর গেটের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ নভেম্বর দুপুরে বিএমপি’র গোয়েন্দা শাখার অভিযানে মোঃ নজরুল ইসলাম বাবলুকে ৬০,০০০ টাকা মূল্যের বাংলাদেশি জাল কারেন্সি সহ আটক করা হয়।
আটকৃত মোঃ নজরুল ইসলাম বাবলু ঝালকাঠি জেলার রাজাপুর থানার শুক্তাঘর ইউনিয়নের মোল্লারহাটখোলা বাজারের দক্ষিণ পাশের নারিকেলবাড়ীয়া (মুদি দোকানদার লাভলু এর ভাই) ও মৃত আব্দুল মান্নান হাওলাদারের ছেলে।
ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।








































