বাকেরগঞ্জে গভীর রাতে ব্রাজিল সমার্থকদের আনন্দ-উল্লাস

নভেম্বর ২৫ ২০২২, ১৮:৪২

সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল।। জেলার বাকেরগঞ্জ উপজেলার পৌর এলাকায় ব্রাজিল বনাম সার্বিয়া ফুটবল খেলাকে ঘিরে গভীর রাতে ব্রাজিল সমার্থকদের নানা কান্ড! সড়কের বিভিন্ন স্থানে ব্রাজিল সমার্থকরা প্রজেক্টর লাগিয়ে কনকনে শীতের মাঝে চাদর মুড়ি দিয়ে প্রিয় দল ব্রাজিলের খেলা উপভোগ করছেন। খেলা শুরুর এক ঘণ্টা আগেই কানায় কানায় পূর্ণ হতে দেখা গেছে সমার্থকদের।

২৪ নভেম্বর বৃহস্পতিবার রাতে পৌর এলাকা ঘুরে দেখা যায়, পৌর এলাকার চৌমাথা ও পল্লীবিদ্যুত সড়কসহ সদর রোড বি- রিভার ক্যাফের নিচে ও বিভিন্ন সড়কের ৮ টি স্থানে ব্রাজিল সমার্থকরা প্রজেক্টর লাগিয়ে ব্রাজিলের খেলা দেখছেন সমার্থকেরা। সড়কের দুই পাশে ব্রাজিলের বিশাল পতাকা টানিয়ে হৈ উল্লাসে মেতে উঠেছে তারা। ব্রাজিল সমার্থকদের ব্রাজিল ব্রাজিল স্লোগানে গভীর রাতেও মুখরিত হয়ে উঠেছে গোটা পৌর শহর।

ব্রাজিলের এক সমার্থক জানান, কনকনে শীতের মাঝেও ব্রাজিলের খেলা দেখতেছি। ব্রাজিলের প্রতি শুভকামনা রইল।  অপরদিকে, আর্জেন্টিনার এক সমার্থক জানান, কাতার বিশ্বকাপ ফুটবল খেলা ঘিরে সকলের মাঝে এক ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়েছে। কে কোন দলের এটা বড় কথা নয়।

সবার বাসায় টিভি থাকলেও সবাই মিলে একসাথে খোলা আকাশের নিচে কনকনে শীত আর ঘন কুয়াশা রাতে বড় পর্দায় খেলা দেখতেছি এটাই আনন্দের বিষয়।

সরেজমিনে দেখা যায়, খেলা দেখতে আসা সকল সমার্থকদের জন্য রান্না করা হচ্ছে সু-স্বাদু খিচুড়ি। রান্নাকে ঘিরেও তৈরি হয়েছে এক নৈশভজন সৃষ্টি হয়েছে এক আনন্দঘন পরিবেশ । এই তীব্র শীতে উষ্ণতা পেতে এক কাপ গরম লাল চা যেন সমার্থদের মাঝে বাড়তি আমেজ।

দীর্ঘ ৪ বছর পরে ফুটবল বিশ্ব কাপ ঘিরে পুরো উপজেলার পারা-মহল্লা, হাট-বাজার ও বিভিন্ন গ্রামঞ্জের হাজারো সমার্থকরা এভাবেই তাদের প্রিয় দলগুলোর খেলা উপভোগ করে আসছে তারা।

ব্রাজিলের জয়ের পরে খেলা শেষে সমার্থকের আনন্দ-উল্লাস করতে দেখা যায়। এসময় সবাই মিলে ব্রাজিল ব্রাজিল শ্লোগানে নেচে-গেয়ে জয়ের আনন্দ উদযাপন করেন।

ফুটবল বিশ্ব কাপ ঘিরে থানা পুলিশের রয়েছে বারতি নজরদারি কোথাও যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশের টহল টিম মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও