ভোলা-বরিশাল রুটে ডুবো চরের কারণে ফেরি চলাচল ব্যহত
নভেম্বর ২৪ ২০২২, ১৮:৪১
রিপন রানা ॥ ভোলা-বরিশাল নৌ রুটের ভেদুরীয়া ঘাটের কাছাকাছি ডুবোচরের কারনে ২১ জেলার (খুলনা থেকে চট্টগ্রাম) সহজ যোগযোগ ব্যহত হচ্ছে চরমভাবে। যেখানে দেড় থেকে দুই ঘন্টায় ফেরি পার হতে পারে সেখানে চরেই আটকা থাকছে ৪/৫ ঘন্টা । ফেরির নৌ রুট ড্রেজিং এর উদ্যোগ নেই বরিশাল জোনের বিআইডব্লিউটিসির।
এবিষয়ে নদী বন্দর বিআইডব্লিউটিএর কাছে স্মারক লিপি দিলেও ব্যবস্থা নিচ্ছে না। স্মারক লিপিতে উল্লেখ যে, লাহারহাট ভেদুরিয়া ফেরী সার্ভিস রুটে, ভেদুরিয়া প্রান্তের ফেরী ঘাট এরিয়ায় (প্রায় ৪০০ মিটার) ডুবো চরের সৃষ্টি হওয়ায় ফেরী সমুহ অত্যন্ত ঝুঁকিপূর্ন অবস্থায় চলাচল করছে। ঘাটে প্রবেশ চ্যানেলে পলি ও বালি জমা অব্যাহত থাকলে অল্প কিছু দিনের মধ্যে ঘাটে প্রবেশের চ্যানেল বন্ধ হয়ে ফেরী চলাচল ব্যাহত হতে পারে।
তাই জরুরী ভিত্তিতে ড্রেজিং করে ফেরী চলাচলের উপযোগী নাব্যতা ফিরিয়ে আনা প্রয়োজন। এমতাবস্থায় ভেদুরিয়া প্রান্তের ঘাট এরিয়ায় ফেরী চলাচল অব্যাহত রাখার স্বার্থে জরুরী ভিত্তিতে সার্ভে করে ড্রেজিং এর ব্যাবস্থা গ্রহনের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়। এনিয়ে ক্ষোভ জানান ব্যবসায়ীসহ পরিবহন মালিক শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল ১০টায় ভোলার ভেদুরীয়া ঘাট থেকে ফেরি যাত্রীবাহী বাস ও পন্যবাহী ট্রাক নিয়ে লাহারহাট ঘাটের উদ্দেশ্যে ছাড়ে। ১০ মিনিট না যেতে এটি ডুবোচরে আটকা পড়ে। দুপুরের এটি পূর্ন জোয়ারে ওই চর থেকে ছাড়া পায় ফেরিটি। নির্ধারীত সময়ের মধ্যে পৌঁছার কথা ছিল কিন্তু ডুবো চরের কারণে তা সম্ভব হচ্ছে না। এতে স্বাভাবিক চলাচল ব্যহত হচ্ছে।
আর দুই ধরেনের লোকজন হচ্ছে। একদিকে বিআইডব্লিউটিসির রাজস্ব কমে যাচ্ছে। অপরদিকে ব্যবসায়ীদের পন্য ও কাচামাল সময়মত কলকারখানা না পৌঁছায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এ ছাড়া যাত্রীদেরও ভোগান্তির শেষ নেই। ফেরির মাস্টার ইনচার্জ জানান, ঝুঁকি নিয়ে তারা ফেরি চালাচ্ছেন।
দ্রুত ফেরি রুট ড্রেজিং করার দাবি জানান তারা। স্থানূয়রা জানান, ভোলা ভেদুরিয়া ও লাহারহাট ফেরি ঘাটের এই রুটটি এখন দেশের গুরুত্বপূর্ন একটি রুট।দ্রুত ফেরি রুট ড্রেজিং করার দাবি জানান তারা।প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহায়তায় কমিউনিটি বেইস ড্রেজিং করার দাবি ও জানান এবিষয়ে বিআইডব্লিউটিএ’র ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ রাজ্জাক হোসেন জানান নদী খননের বিষয়টি তাদের নজরদারি করছেন।









































