নগরীতে ১১৫ পিস ইয়াবা সহ সোহেল মীর আটক

নভেম্বর ২৪ ২০২২, ১৮:৩৩

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মেট্টোপলিটন পুলিশের কাউনিয়া থানাধীন ২নং ওয়ার্ডের শাহ আলম কমিশনার গল্লিতে কাউনিয়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ সোহেল মীর’কে আটক করা হয়।

 

২২ নভেম্বর দুপুর দেড় টার দিকে তার বসত ঘর থেকে তাকে আটক করা হয়। আটকৃত সোহেল মীর নগরীর ২নং ওয়ার্ডের কমিশনার গল্লি’র মৃত মাজেদ মীর এর ছেলে।

 

অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক অভিযুক্ত আসামী মোঃ মাহাবুবুর রহমান ওরফে রনি শিকদার একই এলাকার মোঃ হারুন শিকদারের ছেলে। ধৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও