এন আই খানের ১০১তম জন্ম বার্ষিকীতে ’একজন সুলতান’ স্বারকগ্রন্থের মোড়ক উম্মোচন
নভেম্বর ২৪ ২০২২, ১৫:১২
শামীম আহমেদ ॥ নুরুল ইসলাম খান সুলতান (এন আই খান) এর ১০১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে “একজন সুলতান” স্বারকগ্রন্থের মোড়ক উম্মোচনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (২৪) নভেম্বর সকাল ১১ টায় এন.আই খান- খালেদা খান কল্যান ট্রাস্টের আয়োজনে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক বরিশাল চেম্বার্স অব কমার্স সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে ও কাজী এনায়েত হোসেন শিপলুর সঞ্চলনায় আলোচনা সভায় এন আই খানের স্মৃর্তিচারন করে বক্তব্য রাখেন বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্টলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস সত্তার, অধ্যাপক লুৎফে আলম।
এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট সাবেক ডিপুটি এটর্নী জেনারেল গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল,শহিদুল ইসলাম মিরন, বরিশাল গণ সংহতি আন্দোলন জেলা আহবায়ক দেওয়ান আব্দুর রসিদ নিলু, এন আই খানের পুত্র নজরুল ইসলাম খান, বরিশাল চেম্বার্স অব কমার্স পরিচালক আখতার হোসেন,নাসিম আহমেদ সেলিম প্রমুখ।








































